সিলেটে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৫

সিলেটে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার

সিলেট নগরীর চৌকীদেখী এলাকার আখড়াগলি থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।

তারা সবাই পেশাদার জুয়াড়ী। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে চৌকীদেখী আখড়াগলির মাওলানার কলোনি থেকে হাতেনাতে জুয়াখেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ওসমানীনগর থানার শেরপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে মো. জাবেদ আহমদ মামুন (৩১), সুনামগঞ্জের জামালগঞ্জ থানার গজারিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. সিরাজ মিয়া (৫১), এয়ারপোর্ট থানার চৌকিদেখী ১নং গলির ২৮নং বাসার খোকন আহমদের ছেলে মুনিম আহমদ রাজু (৩৫), ওসমানীনগর থানার কামারগাঁওয়ের ওহাব উল্লাহর ছেলে মো. কবির মিয়া (৩০), বিয়ানীবাজারের উত্তর দুবাগ গ্রামের আজিমুল আলীর ছেলে ফয়সল আহমদ (৩৫), নগরীর এয়ারপোর্ট থানার খাসদবির এলাকার আব্দুল মজিদের ছেলে মো. রিপন (৩৫)।

তাদের বিরুদ্ধে ননএফআইআর মামলা দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন সাইফুল ইসলাম।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট