২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৫
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে পাচারকারীদের আস্তানা থেকে নারী-শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া উইং গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী ও শিশুকে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাটসংলগ্ন একটি ঘরে আটকে রাখা হয়েছে। এ সংবাদের ভিত্তিতে বুধবার (১ অক্টোবর) রাতে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাট এলাকার একটি গোপন আস্তানা থেকে নারী-শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
নৌবাহিনী ও কোস্ট গার্ড জানায়, মানবপাচারকারীদের আটক করতে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D