সিলেটে জুয়ার আসর থেকে ১০ জন গ্রেপ্তার

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৫

সিলেটে জুয়ার আসর থেকে ১০ জন গ্রেপ্তার

সিলেটে জুয়া খেলার সময় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে নগরীর এয়ারপোর্ট থানাধীন দলদলি চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজু আহমদ পাবেল (২৫), মাসুদ আহমদ (২৩), মো: মঙ্গল মিয়া (৩৭), সোহেল নূর (৪২), মো: রিয়াজ উদ্দিন (৫৩), পাপ্পু আহমদ (৩৫), বিল্লাল আহমদ (৩৮), আরশাদ আলী (৪৫), শাহাব উদ্দিন (৩২) ও সৈকত ইসলাম (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দলদলি চা বাগানে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১০ জনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে আটজন সিলেটের শাহপরাণ এলাকার এবং দুজন রাজবাড়ীর পাংশা উপজেলার বাসিন্দা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট