জুড়ীতে সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৫

জুড়ীতে সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত

মৌলভীবাজারের জুড়ীতে মোটরসাইকেল ও বাইসাইকেলের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। মোটরসাইকেল আরোহী ৩ জন আহত হয়েছেন।

বুধবার (১ অক্টোবর) বিকাল ৪টায় জুড়ী-ফুলতলা সড়কের বিশ্বনাথপুরে এ ঘটনা ঘটে।

নিহত হাফিজ ইছমাইল হোসেন (২৩) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার নাছির মিয়ার পুত্র। তিনি জুড়ী উপজেলার মধ্য ভোগতেরা জামে মসজিদের ছানি ইমাম ও জামেয়া ইসলামিয়া জুড়ী ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়- তিন জন আরোহী মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। অকুস্থলে পার্শ্ব রাস্তা থেকে বাইসাইকেল চালিয়ে এসে মুল রাস্তায় উঠছিলেন ইছমাইল। তখন মোটরসাইকেলের সাথে সজোরে ধাক্কা খেলে সকলেই রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে ইছমাইলকে মৃত ঘোষণা করেন। তবে মোটরসাইকেল আরোহীরা প্রাথমিক চিকিৎসা নেয়।

জুড়ী উপজেলা স্বাস্খ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. রিফাতুল ইসলাম জানান- ইছমাইলকে মৃত অবস্থায় পাওয়া যায়। অন্যরা চিকিৎসা নিয়ে চলে যায়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট