৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৫
সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার রুটে আরামদায়ক এসি ব্যবস্থার নতুন “আইকনিক এক্সপ্রেস” বাস সার্ভিস চালু হয়েছে। আজ বুধবার সকাল থেকে যাত্রীরা সিলেট, জকিগঞ্জ ও বিয়ানীবাজারের মধ্যে নিরাপদ ও আরামদায়ক পরিবহনে যাতায়াত করতে শুরু করেন।
নতুন এই সার্ভিসের সময়সূচি নিশ্চিত করেছেন জকিগঞ্জ-সিলেট মটর মালিক সমিতির সেক্রেটারি সাইফুর রহমান চৌধুরী মুফতি।
সিলেটের সবচেয়ে দূরবর্তী উপজেলা সদর জকিগঞ্জ। শহর থেকে ৯১ কিলোমিটার দূরে জকিগঞ্জের অবস্থান। সিলেটের আঞ্চলিক সড়কগুলোর মধ্যে এটি অন্যতম একটি সড়ক।
জানা গেছে, সিলেট-জকিগঞ্জ সড়কে ৫টি উপজেলার যানবাহন চলাচল করে। উপজেলাগুলো হচ্ছে- দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, বড়লেখা, কানাইঘাট এবং জকিগঞ্জ। কিন্তু গুরুত্বপূর্ণ এ সড়কে এসি বাস সার্ভিস ছিল না। অবশেষে স্বপ্ন পূরণ হলো জকিগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষের। বুধবার সকাল থেকে নিদ্রিষ্ট সময়ে এ দুটি উপজেলায় চালু হয় এসি বাস।
সিলেট-জকিগঞ্জ ও সিলেট-বিয়ানীবাজার রোড বাস-মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক আবুল কালাম জানিয়েছেন, আপাতত সিলেট-জকিগঞ্জ এবং সিলেট-বিয়ানীবাজার রোডে চালু হয়েছে এসি বাস সার্ভিস।
সিলেট থেকে জকিগঞ্জ উপজেলা সদরে ভাড়া ২৪০ এবং সিলেট থেকে বিয়ানীবাজার পর্যন্ত ১৭০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। মালিক সমিতির আওতাধীন মোট ৬টি এসি বাস চলবে।
জানা গেছে, সিলেট থেকে জকিগঞ্জ সকাল ৭টা ৫০মিনিট, ১০টা ৫০ মিনিট, দুপুর ২টা, বিকেল ৪টা ২০ মিনিট এবং সন্ধ্যা ৬টায় ছাড়বে এসি বাস। আর জকিগঞ্জ বাজার থেকে সকাল সাড়ে ৭টা, সকাল পৌনে ৯টা, সাড়ে ১১টা, বেলা ২টা ২০ মিনিট এবং বিকেল ৫টায় ছাড়বে এসি বাস।
সিলেট-জকিগঞ্জ সড়কে সিলেট থেকে বাস ছাড়ার পর সড়কের বাজার, আটগ্রাম, কালিগঞ্জ, এবং বাবুর বাজারে কেবলমাত্র বাস থামিয়ে যাত্রী উঠানামা করবে।
যাত্রী সুবিধার্থে মোবাইলের মাধ্যমে বিকাশে পেমেন্ট দিয়ে টিকেট সংগ্রহের সুবিধাও থাকবে।
কাউন্টার যোগাযোগ নম্বর: সিলেট বাস টার্মিনাল: ০১৩৪৫ ৬২৩৪৭০, ওভারব্রীজের নীচ (বান্দ) কাউন্টার: ০১৩৪৫ ৬২৩৪৭১, জকিগঞ্জ কাউন্টার: ০১৩৪৫ ৬২৩৪৭২, বিয়ানীবাজার কাউন্টার: ০১৩৪৫ ৬২৬৫৯৭।
নতুন এই সার্ভিস পরিচালনা করছে সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার বাস ও মিনিবাস যৌথ মালিক সমিতি, যা যাত্রীদের জন্য নিরাপদ, আরামদায়ক এবং সময়োপযোগী পরিবহন নিশ্চিত করছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D