৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৫
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের পুরানগাঁও গ্রামে অগ্নিকাণ্ডে পাশাপাশি তিনটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে কোনার বাড়ি এলাকায় লাল মিয়া, ইউনূস মিয়া ও কাজল মিয়ার বসতঘরে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে বাড়িগুলোতে বসবাসরত পরিবারের লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করেন। প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও তাতে সফল হননি।
খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ’র নেতৃত্বে রাত দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দেড় ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে তিনটি বাড়ির ১৩টি শয়নকক্ষ, চারটি ডাইনিং রুম, রান্নাঘরসহ সব মালামাল ভস্মীভূত হয়।
ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুনে কেউ হতাহত না হলেও ক্ষয়ক্ষতি ব্যাপক। ক্ষতির পরিমাণ পরে নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
সিলেট নগরীর তালতলা ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন নেভাতে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটই ঘটনাস্থলে কাজ করেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D