সিলেটে বাস থেকে ফেনসিডিলসহ নারী আটক

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫

সিলেটে বাস থেকে ফেনসিডিলসহ নারী আটক

সিলেটে যাত্রীবাহী বাস থেকে এক নারীকে আটক করা হয়েছে। আটককৃত ওই নারীর কাছ থেকে ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার থানা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মোছা. হালিমা বেগম (৫০) উপজেলার নোয়াগাওয়ের বদুমারা গ্রামের মৃত ছিদ্দিক আলীর স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, কোম্পানীগঞ্জ থেকে ঢাকাগামী মাহিন পরিবহন থেকে ওই নারীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
তিনি জানান, রবিবার (২৮ সেপ্টেম্বর) তাকে সিলেট আদালতে সোপর্দ করা হবে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট