৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৫
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভুনভীর ইউনিয়নের ইলামপাড়ায় শেভরন বাংলাদেশের কনডেনসেট পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা গেছেন এক বাবা ও তার ছেলে। ওই ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ মা ফারজানা আক্তার পারভীন (৩৬) এখনও জাতীয় বার্ন ইনস্টিটিউটে আইসিইউতে রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান রেজোয়ান মিয়া (২১)। তার কিছুক্ষণ পর, শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার বাবা বশির মিয়া (৫৪)।
জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ইলামপাড়ায় শেভরনের কনডেনসেট পাইপলাইনে দুর্বৃত্তরা অবৈধভাবে ছিদ্র করলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ওই সময় পাশেই অবস্থান করছিলেন বশির মিয়া, তার স্ত্রী ও ছেলে। তারা তিনজনই আগুনে দগ্ধ হন।
ভুনভীর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য সালেক মিয়া এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মা ফারজানা আক্তার পারভীন (৩৬) এখনো আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, ‘দগ্ধ বাবা-ছেলের মৃত্যুর খবর পেয়েছেন তারা। শেভরন ও প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। নিহতদের পরিবারকে সহায়তা করা হবে।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D