৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৫
সিলেটের জালালাবাদ থানা পুলিশের অভিযানে প্রায় ২ লাখ ৫ হাজার টাকার ভারতীয় চোরাচালান মালামাল উদ্ধার করা হয়েছে। এসময় একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশাসহ দুই চোরাকারবারীকে গ্রেপ্তার করে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মহানগরীর শিবেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মুশফিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পাগইল বাইপাস রোডের প্রবেশমুখে চেকপোস্ট পরিচালনা করে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— হবিগঞ্জের বাহুবল উপজেলার নিদনপুর গ্রামের বিশ্বজিৎ দাস (৩৩) ও সিলেটের গোয়াইনঘাট উপজেলার কুড়িখলা গ্রামের লিমন (২২)।
অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ১৬ হাজার পিস গিলেট উইলকিনসন ব্লেড (মূল্য ৮০,০০০ টাকা), ৩৯০ পিস ভারতীয় ক্রীম (মূল্য ১,০১,৪০০ টাকা), ৬০টি ভারতীয় ডাব সাবান (মূল্য ১২,০০০ টাকা), ৮ কেজি ভারতীয় জিরা (মূল্য ৫,৬০০ টাকা), ২৪ প্যাকেট ভারতীয় ফুচকা (মূল্য ৬,০০০ টাকা) এবং একটি সবুজ রঙের রেজিস্ট্রেশনবিহীন সিএনজি (মূল্য ৩ লাখ টাকা)।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত মালামাল ও সিএনজি জব্দ করে জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D