৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৫
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৭ দফা দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিলটি সিলেট নগরীর রেজিষ্ট্রারী মাঠ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি শাহজাহান আহমদ লিটন।
জাগপার সিলেট মহানগর সহ সভাপতি পিয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজান আহমদ সাজুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাগপার মহানগরের সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, সহ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুব জাগপা নেতা আব্দুল্লাহ আল মামুন, আজিজুর রহমান, আলী আহমদ, সাগর, রিপন, শ্যামল আহমদ, কাউছার, সাহেল, সুমন আহমদ, মিজানুর রহমান প্রমুখ।
মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি শাহজাহান আহমদ লিটন ৭ দফা দাবি উপস্থাপন করেন।
দাবিগুলো: জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং জুলাই সনদের আলোকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করার জন্য কার্যকরী জোড়ালো পদক্ষেপ গ্রহণ করতে হবে। পিলখানা, শাপলা, মোদিবিরোধী আন্দোলন, জুলাইসহ সকল গণহত্যা ও আওয়ামী আমলে সংগঠিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার লক্ষ্যে, আওয়ামী আমলে ভারতের সাথে সম্পাদিত গোপন অসম সকল চুক্তি জনসম্মুখে আনতে হবে এবং বাতিল করতে হবে। সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের মতোই তাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।
উপরোক্ত দাবিগুলো মেনে নেওয়ার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এর প্রতি জোর দাবী জানান জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D