শুক্রবার জৈন্তাপুর ও জাফলংয়ে থাকবে না বিদ্যুৎ

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৫

শুক্রবার জৈন্তাপুর ও জাফলংয়ে থাকবে না বিদ্যুৎ

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সিলেটের জৈন্তাপুর এবং গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় দিনভর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জৈন্তাপুরের আবাসিক প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি লাইনে গাছপালা কর্তন এবং ডিসকানেক্ট সুইচ (ডিএস) পয়েন্টে কপার আই ক্লাম স্থাপনসহ অন্যান্য রক্ষণাবেক্ষণ কাজ করা হবে।
ফলে জৈন্তাপুরের দরবস্ত, চাঙহিল ও জাফলং ফিডারে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কাজ শেষে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।

উন্নয়নমূলক ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট