৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৫
বিশ্ব নৌ দিবস ২০২৫’ উপলক্ষে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেট বর্ণাঢ্য র্যালি বের করেছে।
এ বছরের প্রতিপাদ্য হচ্ছে, Our Ocean, Our Obligation, Our Opportunist.
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় সিলেট সদর উপজেলাসহ মেরিন একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটেরকমান্ড্যান্ট নৌ-প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির।
এসময় মেরিন একাডেমি সিলেটের নৌ-শিক্ষা প্রধান ক্যাপ্টেন তোফায়েল উদ্দীন আহমেদ মজুমাদার, মেরিনিঞ্জিনিয়ার রিয়াজ, ক্যাপ্টেন মুন্তাসির সহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে মেরিটাইম শিল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।
এই র্যালির মূল উদ্দেশ্য ছিল দেশের অর্থনীতিতে মেরিটাইম শিল্পের অবদান, বিশেষ করে মেরিনারদের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। এটি ছিল দেশের ‘ব্লু ইকোনমি’ এবং টেকসই সমুদ্র পরিবহন ব্যবস্থার প্রতি সম্মান জানানোর একটি প্রয়াস।
র্যালি শেষে কমান্ড্যান্ট নৌ-প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির বলেন, আমাদের মেরিনারেরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন। সামুদ্রিক খাত আন্তর্জাতিক বাণিজ্যের মেরুদণ্ড, যা বিশ্বের ৮০ শতাংশেরও বেশি পণ্য পরিবহন করে, এবং আমাদের দেশের মেরিনারেরা সেই বাণিজ্যের অন্যতম চালিকাশক্তি। তিনি বলেন, এই ধরনের আয়োজন কেবল সচেতনতা বৃদ্ধিই করে না, বরং আমাদের মেরিটাইম কমিউনিটির মধ্যে ঐক্য ও সংহতি আরও জোরদার করে। দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সমুদ্রপথের গুরুত্ব অপরিসীম, এবং আমরা আশা করি সরকার এই খাতের উন্নয়নে আরও বেশি গুরুত্ব দেবে।
আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা (আইএমও) কনভেনশন কার্যকর হওয়ার ২০তম বার্ষিকী উপলক্ষে ১৯৭৮ সালে সর্বপ্রথম বিশ্ব মেরিটাইম দিবস পালিত হয়। এরপর হতে প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ বৃহস্পতিবার দিবসটি পালিত হয়ে আসছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D