জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, মাউশির নির্দেশনা

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৫

জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, মাউশির নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বুধবার (২৪ সেপ্টেম্বর) অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, পরীক্ষা ২১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।

প্রথম দিনে (২১ ডিসেম্বর) বাংলা, ২২ ডিসেম্বর ইংরেজি, ২৩ ডিসেম্বর গণিত এবং শেষ দিনে (২৪ ডিসেম্বর) বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত চলবে। প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের প্রশ্নপত্র থাকবে।

বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ সময়সূচি পরিবর্তনের অধিকার রাখে।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা:
পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কক্ষে আসন গ্রহণ করতে হবে।

বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে প্রতিটি পরীক্ষার সময় ১ ঘণ্টা ৩০ মিনিট, মোট পরীক্ষা তিন ঘণ্টা হবে।
প্রবেশপত্র শিক্ষার্থীরা নিজেদের বিদ্যালয়ের প্রধানের কাছ থেকে পরীক্ষার সাত দিন আগে সংগ্রহ করবে।
উত্তরপত্রের ওএমআর ফরমে পরীক্ষার্থীরা রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড যথাযথভাবে লিখে পূরণ করবে। উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
পরীক্ষাকেন্দ্রে কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ মোবাইল বা অন্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যেতে পারবে না।
বৃত্তি পরীক্ষার অন্যান্য তথ্য:
অষ্টম শ্রেণির সর্বোচ্চ ২৫ শতাংশ শিক্ষার্থীই পরীক্ষায় অংশ নিতে পারবে।
প্রতিটি বিষয়ে ১০০ নম্বর, মোট ৪০০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীপ্রতি বোর্ড ফি ৪০০ টাকা এবং কেন্দ্র ফি ২০০ টাকা।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।
সব ধরনের বৃত্তির ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রীদের জন্য নির্ধারিত থাকবে।
মাউশি জানায়, অন্যান্য নিয়ম ও শর্তাবলী যথাযথভাবে পালন করতে হবে। ভুয়া বা অযোগ্য শিক্ষার্থীর অংশগ্রহণ ধরা পড়লে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং শিক্ষার্থীর প্রার্থিতা বা ফল বাতিল করা হবে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট