শিক্ষার্থীদের হয়রানি রোধে শাবি ডেমোক্র্যাটিক স্টুডেন্টস ফোরামের স্মারকলিপি

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৫

শিক্ষার্থীদের হয়রানি রোধে শাবি ডেমোক্র্যাটিক স্টুডেন্টস ফোরামের স্মারকলিপি



শিক্ষার্থীদের অ্যাকাডেমিক হয়রানি রোধে উপাচার্যের কাছে ৫ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকার বিষয়ক সংগঠন ডেমোক্র্যাটিক স্টুডেন্টস ফোরাম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সোয়া চারটায় এ স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতারা।

তাদের দাবিগুলো হল:
১) অ্যানোনিমাস কোডিং সিস্টেম চালু:- সেমিস্টার ফাইনাল পরীক্ষার খাতায় নাম ও রোল নাম্বারের পরিবর্তে কোড ব্যবহার করা ,যাতে মূল্যায়ন প্রক্রিয়া হয় নিরপেক্ষ ও ন্যায্য।
২) সময়োপযোগী ফলাফল প্রকাশ করা:- সেমিস্টার ফাইনাল শেষ হওয়ার সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে পরিক্ষার ফলাফল দিতে হবে যাতে শিক্ষার্থীরা দ্রুত পরবর্তী একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে।

৩) খাতা পুর্ণমূল্যায়ন সুবিধা:- ফলাফল প্রকাশের ৩ দিনের মধ্যে শিক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জ করার সুযোগ পাবে এবং চ্যালেঞ্জ করা খাতা পুনমূল্যায়ন করে ১৫ দিনের মধ্যে ফলাফল দিতে হবে।
৪) শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা প্রবর্তন: শিক্ষক মূল্যায়ন প্রক্রিয়া চালু করে শিক্ষার্থীদের মতামত গ্রহণের মাধ্যমে শিক্ষণ পদ্ধতি ও একাডেমিক মান উন্নত করতে হবে।
৫) ইম্প্রুভমেন্ট পরীক্ষার সুযোগ ও সংষ্কার:- যেকোন কোর্সে শিক্ষার্থীরা ৩ এর নিচে পেলে ইম্প্রুভমেন্ট দিতে পারবে। সেক্ষেত্রে একাধিক কোর্সে কোন ক্লাস ছাড়াই শুধু ক্রেডিট ফি দিয়ে ইম্পুভমেন্ট দেওয়া যাবে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট