সুনামগঞ্জে শ্রেণিকক্ষে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫

সুনামগঞ্জে শ্রেণিকক্ষে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে ঝুলন্ত অবস্থায় সতেরো বছর বয়সী শিক্ষার্থী তুষার মিয়ার মরদেহ পাওয়া গেছে।

নিহত তুষার মিয়া পাইকুরাটি ইউনিয়নেরই বাগবাড়ি গ্রামের রোকন মিয়ার তৃতীয় ও কনিষ্ঠ পুত্র। সে গাছতলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। এই মর্মান্তিক ঘটনায় উপজেলা জুড়ে ছড়িয়ে পড়েছে শোক ও চাঞ্চল্য।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গাছতলা উচ্চ বিদ্যালয়ের দপ্তরি বসন্ত তালুকদার শ্রেণি কক্ষের ভেতরে তুষারের মরদেহ দেখতে পেয়ে শিক্ষকসহ এলাকার মানুষকে অবগত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোমবার দিবাগত রাতের অন্ধকারে কোনো এক সময় সে শ্রেণিকক্ষে প্রবেশ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পারিবারিক সূত্রে জানা গেছে তুষার বেশ কিছুদিন যাবত একটু এলোমেলো ঘোরাফেরা ও তার মধ্যে অজানা এক হতাশা কাজ করতো। এলাকার কারো প্রতি কোন অভিযোগ নেই বলে জানিয়েছে তার পরিবার।
তবে তুষারের মৃত্যুর ঘটনা নিয়ে এলাকার মানুষের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। স্থানীয়দের সাথে আলাপকালে তারা জানান, তুষারকে সাম্প্রতিক সময়ে কিছুটা হতাশাগ্রস্ত দেখাচ্ছিল।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামূল হক জানান,পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাদের কারো উপর কোনো সন্দেহ না থাকায় উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করে পারিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট