সাংবাদিক আবুল মোহাম্মদের ইন্তেকাল, সিলেট জেলা প্রেসক্লাবের শোক

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৫

সাংবাদিক আবুল মোহাম্মদের ইন্তেকাল, সিলেট জেলা প্রেসক্লাবের শোক

সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক শ্যামল সিলেট-এর বার্তা সম্পদক মোহাম্মদ আবুল হোসেন (আবুল মোহাম্মদ) ইন্তোকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

তিনি চার ছেলে, দুই মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগগ্রহী রেখে গেছেন। আজ সোমবার রাত ১০টার সময় নগরীর মাছিমপুর জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি;
সাংবাদিক আবুল মোহাম্মদ-এর মরদেহ শ্রদ্ধাঞ্জলী নিবেদনের জন্য বিকাল সাড়ে ৪টায় সিলেট জেলা প্রেসক্লাব সংলগ্ন সমবায় ব্যাংকের সামনে নেওয়া হয়। সেখানে তার দীর্ঘদিনের সহকর্মীরা তাকে শেষ বিদায় জানান। এসময় অনেকে আবেগআপ্লুত হয়ে পড়েন এবং তার স্মৃতিচারণ করে বক্তব্য দেন। পরে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল দৈনিক শ্যামল সিলেট-এর পুরনো কার্যালয়ের সামনে। সেখানেও সহকর্মীরা শেষ বিদায় জানান।

এদিকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক শ্যামল সিলেটের সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ও নির্বাহী সম্পাদক আবদুল মুকিত।
সিলেট জেলা প্রেসক্লাবের শোক;
সাংবাদিক আবুল মোহাম্মদ-এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।
এক শোক বার্তায় তারা বলেন, সাংবাদিক আবুল মোহাম্মদ সিলেটের সাংবাদিকতার এক উজ্বল নক্ষত্র ছিলেন। তার চলে যাওয়ার ক্ষতি অপূরণীয়। বিশেষ করে সিলেট জেলা প্রেসক্লাব এক নিবেদিত সদস্যকে হারিয়েছে। প্রেসক্লাবে তার শূণ্যতা কোনো কিছুতেই পূরণীয় নয়।
শোকবার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিএমজেএ সিলেটের শোক;
দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক প্রবীণ সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এসোসিয়েশনের আহবায়ক মোহিদ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক এ এইচ আরিফ ও সদস্য সচিব আশরাফুল ইসলাম ইমরান বলেন, গুণী এ সাংবাদিকের মৃত্যুতে সাংবাদিক সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ কলমযোদ্ধাকে হারাল, যা এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
সিমজা’র শোক প্রকাশ;
দৈনিক শ্যামল সিলেট এর বার্তা সম্পাদক আবুল মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট ইলেক্ট্রনিক এন্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স- সিমজা’র সভাপতি দিপু সিদ্দিকী ও সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাকী।
তারা এক শোকবার্তার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সিলেট জেলা বিএনপির শোক;
দৈনিক শ্যামল সিলেটের প্রধান বার্তা সম্পাদক, সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রবীণ সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সোমবার এক যৌথ শোকবার্তায় জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন- “মরহুম আবুল মোহাম্মদ ছিলেন সিলেটের সাংবাদিক সমাজের একজন অগ্রজ ও প্রেরণাদায়ী ব্যক্তিত্ব। তাঁর কলম ছিল ন্যায়ের পক্ষে, গণমানুষের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তিনি সর্বদা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকসমাজের আস্থা অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে সাংবাদিক সমাজ যেমন এক সৎ, নীতি-নিষ্ঠ ও সাহসী সাংবাদিককে হারালো, তেমনি সিলেটবাসীও হারালো একজন সৎ ও নিবেদিতপ্রাণ মানুষকে। এ ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়।”
নেতৃবৃন্দ আরও বলেন “মরহুম আবুল মোহাম্মদ দীর্ঘ সাংবাদিকতা জীবনে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর স্মৃতি সিলেটবাসীর হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে।”
তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও পরিচিতজনের প্রতিও গভীর সমবেদনা জানান।
খন্দকার মুক্তাদিরের শোক;
দৈনিক শ্যামল সিলেট পত্রিকার প্রধান বার্তা সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন (আবুল মোহাম্মদ) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (২২ সেপ্টেম্বর) প্রেরিত এক শোকবার্তায় তিনি বলেন, দীর্ঘদিন ধরে আবুল মোহাম্মদ সাংবাদিকতা পেশায় নিয়োজিত থেকে পেশার মান উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সিলেটের অপূরণীয় ক্ষতি হলো। শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শোক;
দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বার্তা সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ আবুল হোসেন (আবুল মোহাম্মদ) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন।
নেতৃবৃন্দ শোকবার্তায় বলেন, দীর্ঘদিন ধরে আবুল মোহাম্মদ সুনামের সাথে সাংবাদিকতার মতো মহান পেশায় নিয়োজিত থেকে পেশার মান উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর কাজ ও নিবেদন সিলেটের সাংবাদিকতার ইতিহাসের অংশ হয়ে থাকবে। তিনি একজন সিনিয়র সাংবাদিক হওয়ার পরও তা মানুষের সামনে প্রকাশ করতেন না।
নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের রূহের মাগফেরাত কামনা ও তার পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
ইমজার শোক;সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বার্তা সম্পদক মোহাম্মদ আবুল হোসেন (আবুল মোহাম্মদ) এর মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেটের টেলিভিশন সাংবাদিকদের একমাত্র সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সভাপতি আশরাফুল কবীর ও সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু।
এক শোক বার্তায় তারা বলেন, সাংবাদিক আবুল মোহাম্মদ সিলেটের সাংবাদিকতার এক উজ্বল নক্ষত্র ছিলেন। তার চলে যাওয়ার ক্ষতি অপূরণীয়। শোকবার্তায় ইমজা নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট