৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৫
সিলেট নগরীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট কমাতে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে বিশেষ অভিযান শুরু করছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সকাল ৮টা থেকে নগরীর পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে একযোগে এই অভিযান পরিচালিত হবে।
এসএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, মেন্দিবাগ, নাইওরপুল, জিতু মিয়ার পয়েন্ট, রিকাবীবাজার এবং পাঠানটুলা এলাকায় অভিযান চালানো হবে। এসব স্থানে সিনিয়র অফিসারদের তত্ত্বাবধানে ব্যাটারিচালিত অটোরিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম প্রতিটি পয়েন্টে ধারাবাহিকভাবে উপস্থিত থাকবেন। সকাল ৯টায় তিনি রিকাবীবাজার পয়েন্টে এসে সাংবাদিকদের সাথে কথা বলবেন।
এর আগে গত সপ্তাহে এসএমপি নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে পাঁচ দফা নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়, নগরীতে ব্যাটারিচালিত রিকশা, রেজিস্ট্রেশনবিহীন ও ভুয়া নাম্বার প্লেটযুক্ত যানবাহন চলাচল করতে পারবে না। অনুমোদিত স্ট্যান্ড ছাড়া অন্য কোথাও অটোরিকশা পার্কিং করা যাবে না। এছাড়া মোটরসাইকেল চালক ও আরোহীকে হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নির্দেশনা কার্যকর করতে নগরজুড়ে মাইকিং করা হচ্ছে। আজ (সোমবার) থেকে অভিযান শুরু হবে, নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D