সাদাপাথর লুটকাণ্ডে রিমান্ডে বিএনপি নেতা সাহাব উদ্দিন

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৫

সাদাপাথর লুটকাণ্ডে রিমান্ডে বিএনপি নেতা সাহাব উদ্দিন

সিলেটের সাদাপাথর লুটপাটকাণ্ডের জড়িত এবং কোম্পানীগঞ্জ উপজেলার বহিষ্কৃত বিএনপি নেতা সাহাব উদ্দিনের ১ দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত।

রোববার (২১ সেপ্টেম্বর) তাকে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ আমলি আদালত-৭ এর বিচারক ধ্রুব জ্যোতি পালের আদালতে ৫ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (২১ সেপ্টেম্বর) সাহাব উদ্দিনকে দুপুরে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ আমলি আদালতে তোলা হলে আদালত তাকে ১ দিনের রিমান্ড মন্জুর করেন।
এর আগে গত শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। গ্রেফতারের পর রাতেই তাকে সিলেট কোতোয়ালী থানায় হস্তান্তর করে র‍্যাব। তার বিরুদ্ধে আলোচিত সাদা পাথর লুট ছাড়াও সাতটি মামলা রয়েছে বলেও জানায় র‌্যাব।
এদিকে গত ১১ আগস্ট রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়। বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, ‘চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ড’-এ জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের দলীয় সব পদ স্থগিতের এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত সাহাব উদ্দিন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। তিনি ভোলাগঞ্জ এলাকার মৃত আব্দুল বারীর ছেলে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট