৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৫
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম বলেছেন, “অবৈধ কাজ তো দূরের কথা, নিয়মের বাইরে কোনো কিছুই করা যাবে না। সিলেটের মাটিতে অনেক অলি-আউলিয়া শুয়ে আছেন, এ মাটিতে কোনো ধরনের অপরাধ হতে দেওয়া যাবে না।”
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সিলেট নগরীর কালিঘাট এলাকার হজরত শাহ নাসীরুদ্দীন জামে মসজিদে জুমার নামাজের পর এক বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন।
ডিসি সারওয়ার আলম বলেন, “সিলেটে বিভিন্ন স্থানে তীর-শিলং জুয়ার আসর বসে। আমি খোঁজ নিচ্ছি— কোন কোন স্পটে খেলা হয়, কারা এগুলো পরিচালনা করছেন। যারা পরিচালনা করছেন এবং যারা খেলছেন, তারা কাল থেকেই বন্ধ করে দিন। একবার আইনের আওতায় পড়লে বুঝবেন কত ধানে কত চাল।”
তিনি আরও বলেন, “অপরাধ যে করে এবং যে সহযোগিতা করে, উভয়েই সমানভাবে অপরাধী। সিলেট পুণ্যভূমি—এখানে কোনো অসামাজিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না।”
এ সময় তিনি আবাসিক হোটেলের অনিয়মের দিকেও দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানান, “অনেক হোটেল লাইসেন্স ছাড়াই চলছে। আইনত লাইসেন্স ছাড়া ব্যবসা করা যাবে না। আগামী সপ্তাহে নোটিশ জারি করা হবে এবং রোববার একটি আদেশ দেওয়া হবে। এরপর যারাই ধরা পড়বেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D