গোয়াইনঘাটে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন স্বামী

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৫

গোয়াইনঘাটে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন স্বামী

পারিবারিক কলহের জেরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দির বগাইয়া গ্রামে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী।

শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও স্বামীকে আটক করেছে পুলিশ।

নিহত রুবেনা বেগম (২৭) গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি এলাকার বগাইয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আলী আহমদ (৩৫)-এর স্ত্রী। রুবেনা বেগম তিন সন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী আলী আহমদ বাহির থেকে এসে খাটে শুয়ে থাকা স্ত্রীকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। ঘটনাস্থলেই প্রাণ-হারান স্ত্রী রুবেনা বেগম। স্ত্রীকে হত্যার পর সে নিজে দা দিয়ে তার শরীরে কোপাতে থাকে।
এসময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে তাকে আটক করেন। পরে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। জানা যায় আলী আহমদ একজন মানসিক রোগী ও মাদকাসক্ত।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ‘স্বামী-স্ত্রীর মধ্যে সবসময় কলহ চলত। হয়তো সেই কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’ তিনি আরও জানান, ‘আলী আহমদের কিছুটা মানসিক সমস্যা রয়েছে। বর্তমানে তিনি পুলিশের জিম্মায় হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট