২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৫
অনলাইন জুয়া, জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নতুন শাস্তির বিধান রাখা হয়েছে সদ্য জারি হওয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫-এ।
অধ্যাদেশের ২০ ধারা অনুযায়ী, এ ধরনের অপরাধে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা অনধিক এক কোটি টাকা অর্থদণ্ড, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।
বিবরণীতে বলা হয়, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যদি সাইবার স্পেসে জুয়ার উদ্দেশ্যে পোর্টাল, অ্যাপস বা ডিভাইস তৈরি বা পরিচালনা করে, খেলায় অংশ নেয়, সহায়তা বা উৎসাহ প্রদান করে, তবে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। একইভাবে অনলাইনে বিজ্ঞাপন দেওয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম- যেমন ফেসবুক, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টুইটার, টিকটক- এর মাধ্যমে জুয়ার প্রচার বা উৎসাহ দেওয়াও অপরাধ হিসেবে বিবেচিত হবে।
সরকার জানিয়েছে, অনলাইন জুয়া বন্ধে হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ জন্য অনলাইন জুয়ার সব গেটওয়ে, অ্যাপ্লিকেশন, লিংক, ওয়েবসাইট এবং বিজ্ঞাপন ব্লক বা অপসারণের উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এ বিষয়ে সব ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D