মৌলভীবাজার সীমান্ত দিয়ে ১২ রোহিঙ্গাকে পুশইন করেছে বিএসএফ

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৫

মৌলভীবাজার সীমান্ত দিয়ে ১২ রোহিঙ্গাকে পুশইন করেছে বিএসএফ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে আবারও অবৈধভাবে রোহিঙ্গা পুশইনের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১২ জন রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। পরে বিজিবির টহলদল তাদের উদ্ধার করে।

বিজিবি সূত্র জানায়, সীমান্তের ৫০ গজ অভ্যন্তরে বাতামোড়ল পানপুঞ্জি এলাকা থেকে ৩ পুরুষ, ৪ নারী ও ৫ শিশুকে উদ্ধার করা হয়। উদ্ধার ব্যক্তিরা সবাই মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক। তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন। সম্প্রতি সেখানকার কর্তৃপক্ষ তাদের আটক করলে বৃহস্পতিবার রাতে বিএসএফ অবৈধভাবে বাংলাদেশে পুশইন করে।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, “ভারত থেকে ১২ রোহিঙ্গাকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করা হলে বিজিবির টহলদল তাদের উদ্ধার করে। পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বড়লেখা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট