৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৫
সিলেটের কোম্পানীগঞ্জে আলোচিত ভোলাগঞ্জ সাদা পাথর চুরির মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত মো. মামুন আহমেদ (২২) উপজেলার রুস্তমপুর ভোলাগঞ্জ এলাকার বাসিন্দা এবং জগম্বর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মামুন ভোলাগঞ্জ এলাকায় প্রশাসনের হয়ে কাজ করা পাথর বহনকারী বারকি নৌকার লাইনম্যান হিসেবে দায়িত্ব পালন করতেন। তবে তিনি সাদা পাথর চুরির অন্যতম সক্রিয় সদস্য। গত ১৭ সেপ্টেম্বর বুধবার গভীর রাতে ধলাই ব্রিজের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, “আটক মামুন আহমেদ সাদাপাথর লুটের অন্যতম শীর্ষ লুটেরা। দায়ের করা মামলায় তিনি প্রথম সারির আসামি। মামুনসহ এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।”
উল্লেখ্য, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ সাদা পাথর উত্তোলনের ঘটনা ঘটে। গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গত ১৫ আগস্ট কোম্পানীগঞ্জ থানায় খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন ১৯৯২ এর ৫ তৎসহ দণ্ডবিধি ৩৭৯/৪৩১ ধারায় মামলা দায়ের করা হয়।
ওই মামলার অন্যতম মূল আসামি বিএনপি নেতা সাহাব উদ্দিনসহ মোট ১৪ জন বর্তমানে কারাগারে রয়েছেন। নতুন করে গ্রেফতার মামুন আহমেদের মাধ্যমে পুলিশের তদন্ত কার্যক্রম আরও এগিয়ে নেয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D