পাঁচ দফা দাবিতে জামায়াতের তিনদিনের কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৫

পাঁচ দফা দাবিতে জামায়াতের তিনদিনের কর্মসূচি ঘোষণা

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে পাঁচ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির দ্বিতীয় দিন ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) দেশের সাত বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করবে দলটি। এ কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা নেতৃত্ব দেবেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দলটির প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, বরিশাল মহানগরের কর্মসূচিতে থাকবেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। রংপুরে অংশ নেবেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। চট্টগ্রামে নেতৃত্ব দেবেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। সিলেটে থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ। রাজশাহীতে অংশ নেবেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। মোমেনশাহী (ময়মনসিংহ) এ নেতৃত্ব দেবেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। খুলনায় নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

ঘোষিত দাবি আদায়ের লক্ষ্যে সংশ্লিষ্ট মহানগরবাসীকে ব্যাপকভাবে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।
জামায়াতের পাঁচ দফা দাবি- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন। জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেইং ফিল্ড) নিশ্চিত করা। বর্তমান সরকারের জুলুম-গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট