৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৫
জালালাবাদ ইমাম সমিতির কেন্দ্রী সিনিয়র সহ সভাপতি শায়খুল কুররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম বলেছেন, ইমাম খতীবগণ জাতির রাহবার, জাতির যে কোনো ক্রান্তিলগ্নে ইমাম খতীবগণ জাতিকে সঠিক পথে পরিচালিত করার চেস্টা করেন। বর্তমান সময়ে কুরআন শিক্ষার প্রতি মানুষকে উৎসাহিত করতে হবে, মহল্লার একটি শিশুও যেনো কুআনের আলো থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতীবগণকে আরো সচেতন থাকতে হবে।
তিনি গত ১৭ সেপ্টেম্বর (বুধবার) বাদ এশা নগরীর জিন্দাবাজার বায়তুল আমান জামে মসজিদে জালালাবাদ ইমাম সমিতির এক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য দান কালে উপরুক্ত কথাগুলো বলেন।
জালালাবাদ ইমাম সমিতি সিলেট মহানগর কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আব্দুস সুবহান।
সমিতির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাওলানা ওলীউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মুফতি রশিদ আহমদকে সভাপতি ও নগরীর পূর্বভাটপাড়া জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা ওলীউর রহমানকে সাধারণ সম্পাদক করে সমিতির সিলেট মহানগর কমিটি গঠন করা হয়। ইমাম ও খতীবগণের পরামর্শের ভিত্তিতে কমিটিগঠন কার্যক্রম পরিচালনা করেন মহানগর কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হাফিজ মাওলানা মঞ্জুর আহমদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, সহ সভাপতি মুফতি সাঈদ আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা বদরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুফতি মাওলানা মুজির উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস মাওলানা মুফতি শহিদুল ইসলাম, সমিতির কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক মাওলানা আবুল হোসাইন, সহ প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আজির উদ্দিন জেহাদী, আম্বরখানা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব হাফিজ মাওলানা মুফতি সালেহ আহমদ, মাওলানা ওলিউর রহমান, মুফতি মাওলানা হারুনুর রশিদ, মাওলানা হাফিজ ইবরাহীম আলী, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা মুফতি মাহফুজ আহমদ, হাফিজ মাওলানা আব্দুল হামীদ, মাওলানা এহসানুল হক জুনেদ, মাওলানা লুকমান আহমদ, মাওলানা বাহাউদ্দিন আরমান, মাওলানা ফজল আহমদ, হাফিজ মাওলানা নুর আহমদ, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা ইসমত উল্লাহ, মাওলান আব্দুল মতিন, মাওলানা হোসাইন আহমদ, হাফিজ মাওলানা আব্দুল হান্নান, হাফিজ মাওলানা জাকারিয়া, মাওলানা ইয়াহইয়া, মাওলানা আনওয়ার হোসাইন। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D