৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৫
মৌলভীবাজারের জুড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৭টায় উপজেলার জুড়ী-ফুলতলা সড়কের দক্ষিণ সাগরনাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত প্রিয়ন্ত দাস (২০) বড়লেখা উপজেলার দাশের বাজার ইউনিয়নের গুলুয়া গ্রামের প্রদীপ দাসের ছেলে। একই গ্রামের রিন্টু দাসের ছেলে সুভন চন্দ্র দাস (২৪) গুরুতর আহত হন।
জানা যায়, প্রিয়ন্ত ও সুভন মোটরসাইকেলযোগে জুড়ীর ফুলতলায় যাচ্ছিলেন। পথিমধ্যে দক্ষিণ সাগরনাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রিয়ন্ত দাসের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সুভনকে পথচারীরা উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
প্রিয়ন্তের বাবা প্রদীপ দাস জানান, তাঁর ছেলে বিয়ানীবাজার উপজেলায় একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন। পূজা উপলক্ষে একদিনের ছুটি নিয়ে বাড়িতে এসে দুর্ঘটনার শিকার হয়ে মারা যায়।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, ‘এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D