জগন্নাথপুরে বাথরুম থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৯:১৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৫

জগন্নাথপুরে বাথরুম থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার বাদাউড়া গ্রামে বাথরুমে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করে জগন্নাথপুর থানা পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে এই লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত হরমন দাস (৬৫) জগন্নাথপুর পৌর এলাকার বাদাউড়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, বুধবার বেলা ১টার দিকে বাদাউড়া গ্রামের হরমন দাস কে নিজ ঘরের সাথে থাকা বাথরুমে ঝুলন্ত অবস্থায় দেখে তাঁর স্ত্রী চিৎকার দেন। এতে আশপাশ লোকজন ছুটে এসে জগন্নাথপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠান।
হরমন দাসের স্ত্রী অর্চনা রানী দাস জানান, ‘তাঁর স্বামী বেশকিছু দিন ধরে অসুস্থ। স্বামীকে ঘরে রেখে তিনি কাপড় ধোয়ার জন্য বাড়ির পাশে পুকুর ঘাটে যান। সেখান থেকে ফিরে এসে ঘরে না দেখে বাথরুমে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখেন।’

জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তাঁর লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট