হবিগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় দুই তরুণ গ্রেফতার

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৫

হবিগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় দুই তরুণ গ্রেফতার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের মামলায় দুই তরুণকে গ্রেফতার করেছে র‍্যাব। ঢাকার চকবাজার এলাকা থেকে তাঁদের আটক করার পর চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়।

র‍্যাব জানায়, গত ১১ সেপ্টেম্বর উপজেলার ১৭ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় কিশোরীর মা থানায় মামলা করেন। কললিস্ট বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব জানতে পারে, মামলার আসামিরা ঢাকায় আত্মগোপনে আছেন। এরপর ১৫ সেপ্টেম্বর সোমবার র‍্যাব-৩ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলো—চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের সাতালিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে শিপন মিয়া (১৮) এবং জাহাঙ্গীর মিয়ার ছেলে নয়ন তালুকদার (২০)।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) বলেন, গ্রেফতার দুই আসামিকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট