সিলেটে ক্যামিকেল এর ড্রামে খোলা ভোজ্য তেল এর বিক্রয়, ব্যাবহার বন্ধ ও এর ক্ষতিকর প্রভাব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতঃ

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৫

সিলেটে ক্যামিকেল এর ড্রামে খোলা ভোজ্য তেল এর বিক্রয়, ব্যাবহার বন্ধ ও এর ক্ষতিকর প্রভাব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতঃ

মোঃ সাহেদ আহমদ : সিলেট জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে ১৭ই সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ কতৃক পরিচালিত Large Scale Food Fortification Bangladesh এর আওতায় খোলা ভোজ্য তেল বিক্রয়,বিতরন বন্ধের লক্ষ্যে স্থানীয় প্রভাবশালি ব্যাক্তিবর্গের বাজার মনিটরিং এর ভূমিকা সংক্রান্ত জেলা এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, বিএস টি আই এবং সিলেট জেলা প্রশাসন এর যৌথ আয়োজনে উক্ত অনুষ্ঠানে পধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই গ্রেড১ এর মহাপরিচালক জনাব এস এম ফেরদৌস আলম,।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)জনাব পদ্মাসন সিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেটের ইমাম সমাজের প্রতিনিধি বৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, রেস্টুরেন্ট ব্যাবসায়ি নেতৃবৃন্দ, বিএসটিআই সিলেট এর কর্মকর্তা বৃন্দ, সহ আয়োজক সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ। কর্মশালায় অংশগ্রহণ কারি নেতৃবৃন্দ ক্যামিকেল এর ড্রামে খোলা ভোজ্য তেলের বিভিন্ন ক্ষতিকারক দিক নিয়ে আলোচনা করেন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই রকম খোলা ভোজ্য তেল বিক্রয় ও ব্যাবহার বন্ধ করার প্রতি গুরুত্বারোপ প্রদান করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট