সিলেট সীমান্তে ভারতীয় ১৯টি গরুসহ বিপুল পরিমাণ সিগারেট জব্দ

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫

সিলেট সীমান্তে ভারতীয় ১৯টি গরুসহ বিপুল পরিমাণ সিগারেট জব্দ

সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় ১৯টি গরুসহ বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেটের জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার।

বিজিবি জানায়, সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) দায়িত্বাধীন জৈন্তাপুর সীমান্তের শূন্য লাইন থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘিলাতৈল নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবির টহল দল মালিকবিহীন অবস্থায় ভারতীয় গরু ১৮ টি আটক করে। আটককৃত গরুর আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।
এছাড়াও সোমবার একই সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ২৫০ প্যাকেট ভারতীয় সিগারেট এবং ১ টি গরু আটক করা হয়। আটককৃত গরু ও সিগারেটের বাজারমূল্য ৫ লাখ ১০ হাজার টাকা।
দুই অভিযানে সবমিলিয়ে ১৭ লাখ ১০ হাজার টাকার মালামাল আটক করা হয়।

লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, জব্দকৃত মালামাল কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট