কানাইঘাটে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন, আহত ৫

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫

কানাইঘাটে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন, আহত ৫

সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন চাচাত ভাইয়ের হাতে নির্মম ভাবে খুন হয়েছেন নুরুল ইসলাম (৪৮) নামের এক দিনমজুর। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী সহ আরো ৫ সন্তান।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে নিহতের নিজ বাড়ি হারাতৈল রাঙ্গারাই গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হারাতৈল রাঙ্গারাই গ্রামের মৃত আয়ুব আলীর পুত্র নুরুল ইসলাম সনা’র সাথে একই বাড়ির তারই চাচাত ভাই বাবুল আহমদ গংদের মধ্যে বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে নুরুল ইসলাম সনা’র শিশু পুত্র বাবুল আহমদের সীমানায় মল ত্যাগ করে। এ নিয়ে বাবুল আহমদ ও তার ছেলে মুমিন আহমদ সহ তাদের পরিবারের নারী পুরুষ মিলে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে নুরুল ইসলাম সনা’র বসত ঘরে ঢুকে হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে নুরুল ইসলাম ও তার স্ত্রী রিনা বেগম সহ পরিবারে থাকা ৫ সন্তানকে গুরুত্বর রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহতের স্ত্রী রিনা বেগমের অবস্থাও আশংকাজনক। রাত ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তার এখনো জ্ঞান ফিরেনি।
স্থানীয় ইউপি সদস্য তাজ উদ্দিন জানিয়েছেন, নুরুল ইসলাম সনা একজন নিরীহ হতদরিদ্র দিনমজুর। সে স্থানীয় চতুল বাজারে দিন মজুরের কাজ করে থাকে। নিহতের ৯ ছেলে মেয়ে রয়েছে বলে জানা গেছে। নুরুল ইসলামের লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে।

নুরুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার করতে অভিযান চলছে বলে কানাইঘাট থানার সেকেন্ড অফিসার এসআই নুর হোসেইন জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট