৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫
সিলেট সদর উপজেলার কুমারগাঁও মৌজায় অবৈধভাবে টিলা কাটার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সিলেট মহানগরীর জালালাবাদ থানায় এ মামলা করেন পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের পরিদর্শক মামুনুর রশিদ।
পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলাটির তদন্ত শেষে পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করবেন বলে জানান মামুনুর রশিদ।
মামলার প্রধান আসামি হলেন সিলেট নগরীর হাওয়াপাড়া এলাকার বাসিন্দা ও টিলার মালিক মালিকুজ্জামান।
অন্য আসামিদের মধ্যে রয়েছেন- তারাপুর চা-বাগানের স্টার টি স্টেটের ব্যবস্থাপক ও প্রধান সমন্বয়ক রিংকু চক্রবর্তী, মোহাম্মাদীয়া এলাকার জাবেদ, হালেদ ও জাহাঙ্গীর, দুসকি এলাকার আমির হামজা ও সেলিম, মোহাম্মাদীয়া এলাকার বিল্লাল, দুসকি এলাকার কয়েছ আহমেদ এবং মোহাম্মাদীয়া এলাকার জুবায়ের আহমেদ ও রাজু আহমেদ।
এছাড়া আরও ছয় থেকে সাতজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, গত ৮ সেপ্টেম্বর গোপন অভিযোগের ভিত্তিতে সিলেট মহানগর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলীম উল্লাহ খানের নেতৃত্বে কুমারগাঁও মৌজার ৪৬৬ নম্বর খতিয়ানের ২১৯২ নম্বর দাগের অন্তর্গত টিলা সরেজমিন পরিদর্শন করা হয়।
পরিদর্শনে টিলা কাটার ও মাটি অপসারণের প্রমাণ পাওয়া গেলেও ঘটনাস্থলে কোনো আসামিকে ধরা যায়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D