১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৬
মানিকগঞ্জ : হ্যান্ডকাপ হাতে নিয়ে সাদা পোশাকে যানবাহন থেকে চাঁদা আদায়কালে মানিকগঞ্জ শহর ফাঁড়ির কনস্টেবল আল-মামুনকে (৩০) উত্তম-মধ্যম দিয়ে পুলিশ কর্মকর্তাদের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।
মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের গোলড়া এলাকায় যানবাহন চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শহর ফাঁড়িতে কর্মরত আল-মামুন (নম্বর ৪৩৮)। সকাল সাতটার দিকে শহরের বাইরে ওই এলাকায় গিয়ে টেম্পুসহ বিভিন্ন যানবাহনের চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছিলেন তিনি।হাতে হ্যান্ডকাপ ও সাদা পোশাকে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এ সময় তাকে কোন থানায় কর্মরতসহ নানা প্রশ্ন করা হয়।
Manual8 Ad Codeসদুত্তর দিতে না পারায় তাকে উত্তম-মাধ্যম দিয়ে আটকে রেখে পুলিশ কর্মকর্তাদের খবর দেন স্থানীয়রা।
Manual8 Ad Codeপরে পুলিশ কর্মকর্তারা এসে সেখান থেকে তাকে নিয়ে যান।
Manual7 Ad Codeএ ব্যাপারে মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান সাংবাদিকদের জানান, আল-মামুনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তাকে চাকুরি থেকে বরখাস্তের সুপারিশ করা হবে।
Manual6 Ad Code

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D