শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, মে ৩১, ২০২৫

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের হোক্কাইডো অঞ্চল।

শনিবার (৩১ মে) স্থানীয় সময় বিকাল ৫টা ৩৭ মিনিটে ৬.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে ওই অঞ্চলে।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল হোক্কাইডোর পূর্ব উপকূলের কাছে এবং কেন্দ্র ছিল ২০ কিলোমিটার গভীরে।

জাপানের হোক্কাইডো অঞ্চল ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। যেখানে অতীতে বিভিন্ন মাত্রার ভূমিকম্প ঘটেছে। তবে আজকের ভূমিকম্পটি এখনো কোনো বড় ধরনের ক্ষতির কারণ হয়নি।

স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সূত্র : রয়টার্স


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট