১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০১৭
রাজশাহী : রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেছেন, ‘ওই চিঠির কোনো ভিত্তি নেই। উচ্চ আদালত থেকে আমাকে দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছেন। আমি এখন প্রতিদিন দপ্তরে যাবো। রাসিকের কোনো কর্মকর্তা কর্মচারি আমার সঙ্গে খারাপ আচরণ করলে তার বিরুদ্ধে বিভাগীয় কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মুহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত একটি চিঠি তাকে দেখানোর এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
এর আগে সাময়িক বরখাস্তের দীর্ঘ ২৩ মাস পর আদালতের রায়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নেয়ার একঘন্টার মধ্যেই তাকে ফের বরখাস্তের আদেশ জারি করে সরকার।রবিবার তিনটার দিকে মেয়র বুলবুলকে বরখাস্তের একটি চিঠি ফ্যাক্সে সিটি করপোরেশনে আসে বলে জানান রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ উদ্দিন।
তিনি জানান, রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মুহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত একটি চিঠি তার দপ্তরে আসে। চিঠিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের দপ্তরের দেয়া হয়েছে।
চিঠি পাওয়ার পর মেয়র বুলবুল তার দপ্তর থেকে চলে যান বলে জানান শরীফ উদ্দিন।
চিঠিতে উল্লেখ্য করা হয়েছে, রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার ২০১৫ সালের ১৭ নম্বর মামলার অভিযোগপত্র গত ৮ ফেব্রুয়ারি আদালত গ্রহণ করেন। যেহেতু আদালত অভিযোগপত্র গ্রহণ করলে সামিয়ক বরখাস্তের বিধান রয়েছে সেহেতু স্থানীয় সরকার আইনের প্রদত্ত ক্ষমতাবলে মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্ত করা হইলো।
এর আগে দিনব্যাপী চলে নানা নাটকীয় ঘটনা। রবিবার দুপুর ২টার দিকে মেয়রের দপ্তরের তালা ভেঙ্গে তিনি ভিতরে প্রবেশ করেন। তার আগে সকাল ১০টার দিকে দায়িত্ব নিতে গিয়ে দেখেন মেয়রের দপ্তরে তালা ঝুলছে। কে বা কারা তালা দিয়েছিল তা জানা যায়নি বলে জানান বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন খান।
ওসি বলেন, সকাল ১০টার দিকে মেয়র বুলবুল নগর ভবনে যান। কিন্তু সেখানে গিয়ে দেখেন মেয়রের দপ্তর তালাবদ্ধ। কিছুক্ষণ অপেক্ষার পরও প্রবেশ করতে না পেরে ওই কক্ষের পাশে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কক্ষে গিয়ে বসেন তিনি। এসময় সেখানে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর ২টার দিকে পুলিশের সহযোগিতায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শরীফ উদ্দিন তালা ভেঙ্গে মেয়রকে তার দপ্তরে প্রবেশের সুযোগ করে দেন বলে জানান তিনি।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ উদ্দিন বলেন, কে বা কারা মেয়রের দপ্তরে তালা দিয়েছিল তা তিনি জানেন না। তবে বিষয়টি বিভাগীয় তদন্ত করা হবে বলে জানান।
এদিকে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের মেয়রের দায়িত্ব নেয়াকে কেন্দ্র করে সকাল থেকে নগর ভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সকাল ১১টার দিকে নগর ভবনে মেয়র বুলবুলের আহবান করা সংবাদ সম্মেলন হয়নি। নগর ভবনে দেখা যায়নি দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আযীমকেও।
২০১৫ সালে ৭ মে রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২০১৬ সালের ১০ মার্চ উচ্চ আদালত তার বরখাস্ত আদেশ অবৈধ ঘোষণা করেন। গত মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহমুদুল আলমের সাক্ষরিত চিঠিতে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে ভারপ্রাপ্ত মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়। এরপরই রবিবার দায়িত্ব নিতে নগর ভবনে যান মেয়র বুলবুল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D