২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০১৬
নারায়ণগঞ্জ : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজানো বিচারের প্রতিবাদে ঢাকা বিভাগীয় বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচী নারায়ণগঞ্জে পালিত হয়েছে। এ উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদল।
গতকাল সোমবার দুপুর ১২টায় নগরীর বানিজ্য কেন্দ্র নিতাইগঞ্জ থেকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের কয়েকশত নেতাকর্মী মিছিল নিয়ে ডিআইটিস্থ জেলা বিএনপি কার্যালয়ে গেলে পুলিশ মিছিলে বাধা দেয় ও ব্যানার ছিনিয়ে নেয়ার চেষ্ঠা করে।এসময় নেতাকর্মীরা প্রতিরোধ করলে পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে।পুলিশী বাধায় যুবদলের নেতাকর্মীরা পুলিশ ব্যাড়িকেডের মধ্যেই বিক্ষোভ সমাবেশ করে।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি খোন্দকার মোরতাজুল করিম বাদরু,প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মোঃ মোশারফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি খোন্দকার মোরতাজুল করিম বাদরু বলেন,তারেক রহমান এদেশের ১৬ কোটি মানুষের নেতা। তাকে মামলার ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। বাদরু আরো বলেন কোন যড়যন্ত্রই তারেক রহমানকে বাংলাদেশের নেতৃত্ব থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না।
প্রধান বক্তার বক্তব্যে জেলা যুবদলের সভাপতি মোঃ মোশারফ হোসেন বলেন,অচিরেই তারেক রহমান নির্দোশ প্রমানিত হয়ে দেশের হাল ধরবেন।
সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আওয়ামী লীগের শত নির্যাতন উপেক্ষা করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।অচিরেই তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাড়াবে।
বিক্ষোভ মিছিলে আরো নেতৃত্ব দেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মাসুদ রানা,সরকার আলম, আনোয়ার হোসেন আনু,রানা মুজিব, আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল প্রধান, জুয়েল রানা, সাগর প্রধান। বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন,সহ-সভাপতি শহীদুল ইসলাম রিপন,সিদ্ধিরগন্জ্ঞ থানা যুবদলের মহানগর যুবদল নেতা রিটন দে, ইছালউদ্দিন ইশা,আঃরহমান,আল-আমিন খান,,লিমন সরকার,মন্জু মিয়া,আকতার অপু,আল-মামুন,জানে আলম দুলাল,মিঠু আহম্মেদ,মুসা মিয়া,ইমন,মুহিন আহম্মেদ রিপন,রাসেল মনির,সামছুল হক,কবির হোসেন,ওসমান গনি,জামাল হোসেন,বন্দর থানা যুবদলের আকতার হোসেন,ফারুক মিয়া,হুমায়ুন,সজীব খন্দকার,জয়ন্ত ফেরদৌস,সিদ্দিরগঞ্জ যুবদলের ইকবাল হোসেন,দুলাল হোসেন,হাফেজ রহিম,ফয়সাল,আক্তার হোসেন,আসলাম হোসেন প্রমুখ।
ফতুল্লা থানা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু,সাধারন সম্পাদক মাসুদুর রহমান,সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন,যুবদল নেতা রুহুল আমিন,লিটন চৌধুরী,রাজ্জাক,মনির হোসেন,সোনারগাও থানা যুবদলের সভাপতি জাকির হোসেন বাবু,সিনিয়র সহ সভাপতি আতাউর রহমান,সাংগঠনিক সমপাদক নুরে ইয়াছিন নোবেল,নাজমুল হক,জুম্মন,আড়াইহাজার থানা যুবদলের আহবায়ক জুয়েল আহম্মেদ,যুগ্ম আহবায়ক মোঃলাভলু,আবদু মিয়া,রুপগন্জ্ঞ থানা যুবদলের কাউযুম প্রধান,আঃরাজ্জাক,আঃকাদির,আঃবারেক,মাহাবুব ভ’ইয়া,মোঃশহীদ,কান্চন পৌর যুবদলের মোঃ তারিকুল ইসলাম বিপুল প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D