১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৭
কুমিল্লা : আজ ২০ মার্চ, কুমিল্লায় কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ১ বছর পূর্তি। ঘাতকরা ধরা না পড়ায় হতাশ নিহতের পরিবার বলছে, দ্বারে দ্বারে ঘুরে ক্লান্ত ও হতাশ হয়ে পড়েছি, জানি না বিচার পাব কিনা।
তনুর মা আনোয়ারা বেগম বলেন, ‘আমরা মেয়ে হত্যার বিচার চেয়ে সিআইডি’র দ্বারে দ্বারে ঘুরে ক্লান্ত ও হতাশ হয়ে পড়েছি, জানি না বিচার পাব কিনা। সিআইডি কর্মকর্তারা শুধুই বলছেন, তনু হত্যাকাণ্ডে রহস্য উন্মোচন হবে এবং ঘাতকরা শাস্তি পাবে। এ পর্যন্ত বিচার পাবো এমন কোনও কার্যক্রম দেখিনি।’
তবে মামলার তদন্তকারী কর্মকর্তা এবং সিআইডি-কুমিল্লার সহকারী পুলিশ সুপার জালাল উদ্দীন আহমেদ বলেন, নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসে সেনাবাহিনীর মহড়া হওয়ার কারণে তখন আমরা সন্দেহভাজনদের নিয়ে কাজ করতে পারিনি। ফেব্রুয়ারিতে কিছু কাজ করেছি। তনুর লাশের পাশে পড়ে থাকা জিনিসের ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করছি। রিপোর্ট পেলে আরও বেশি কাজ করা যাবে। আশা করছি দ্রুত একটা রেজাল্ট দিতে পারবো।
তনু হত্যাকাণ্ডের পর বিচারের দাবিতে কুমিল্লাসহ দেশের বিভন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়। তবে পরিবারের দাবি, এই বিচার নিয়ে যারা এতোদিন সরব ছিলেন তারা সবাই এখন নীরব। দিন যতই যাচ্ছে ন্যায়বিচার পাওয়া নিয়ে তনুর পরিবারে হতাশা ততই বাড়ছে।
২০১৬ সালের ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতরের একটি জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।
থানা পুলিশ ও ডিবির পর গত বছরের ১ এপ্রিল থেকে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি-কুমিল্লা। এরপর পেরিয়ে গেছে ১১টি মাস। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত বা গ্রফতার করতে পারেনি পুলিশ। তদন্তেও কোন দৃশ্যমান অগ্রগতি নেই বলে দাবি পরিবারের।
তনুর পরিবার জানায়, তনুর লাশের দুই দফা ময়নাতদন্ত, মামলার তদন্তকারী সংস্থা ও কর্মকর্তা পরিবর্তন হলেও এ পর্যন্ত আলোর মুখ দেখতে পানিন তার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D