১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৭
সিলেট জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
২৭ জুলাই ২০১৭, বৃহস্পতিবার : বৃহস্পতিবার বেলা ২ টায় নগরীর জিন্দাবাজার পয়েন্টের সামনে থেকে সিলেট জেলা যুবদলের উদ্দ্যোগে এক বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্ট সংলগ্ন মাতৃমঙ্গলের সামনে এসে শেষ হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু’সহ সকল যুবদল নেতাকর্মীর নামে হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ও কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।
মিছিল শেষে সমাবেশে সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট জেলা যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন বলেন-বর্তমান স্বৈরাচারী সরকার বাকশালী কায়দায় বিভিন্ন অপকর্ম চালিয়ে এর দায়দায়িত্ব বিরোধী দলের উপর চাপাতে চায়। যার ফলশ্রুতিতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু’সহ অন্যান্য যুবদলনেতাদের নামে হয়রানি মূলক মিথ্যা মামলা দায়ের করেছে। তিনি বলেন, যতই হামলা এবং মিথ্যা মামলা দেয়া হোক না কেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চলমান সরকার বিরোধী আন্দোলনে যুবদলকে দমানো যাবে না। সেই সাথে অবিলম্বে সুলতান সালাউদ্দিন টুকু’সহ সকল যুবদল নেতাকর্মীদের নামে হয়রানি মূলক মামলা প্রত্যাহারের জোর দাবী জানান এবং সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে চলমান সরকার বিরোধী আন্দোলনে রাজপথে থাকার আহববান জানান।
সিলেট জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, আল মামুন খান, আব্দুল মালেক, হাবিবুর রহমান হাবিব, শিরাজুল ইসলাম শিরাজ, সোহেল মাহমুদ, শাহ মাহমুদ আলী, আমিন ইউ আহমদ, আব্দুল খালিক, শরীফ উদ্দিন মেহেদী, সাইদুর রহমান সাঈদ, মইনুল ইসলাম মঞ্জু ,সাহেদ আহমদ, কামাল আহমদ,আশরাফ বাহার, মকসুদুল করিম নুহেল, মুহিবুর রহমান বাবুল, সোলেমান সিদ্দিকী, শাহজাহান আহমদ জুয়েল ,শাহ জুনেদ, মুস্তাক আহমদ, খসরুজ্জামান খসরু, গোলাম কিবরিয়া, এনামুল হক পাবেল, এনামুল ইসলাম লায়েছ, মঈন উদ্দিন, আব্দুল মুকিত সুমেল, মাছুম আহমদ লশকর, আবু জাঈদ হীরন, হাবিবুর রহমান, হেলাল আহমদ, আক্তার হোসেন, রিয়াজ আহমদ, আহমদ আরিফ হোসেন, আকবর মিয়া, মামুন আহমদ, মাহমুদুর রহমান, আব্দুস সালাম, সিদ্দিকুর রহমান রুহেল, মুহিম আহমদ, কাচা মিয়া মেম্বার, ইউনুস মিয়া, আলা উদ্দিন, আতিক মিয়া, ফয়সল আহমদ, ছাদিক আহমদ, রিপন আহমদ , রানা আহমদ, নাহিদ আহমদ, জহির আহমদ, মহসিন আহমদ, রোমান আহমদ, আব্দুর রহমান, আব্দুল মান্নান প্রমূখ ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D