১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০১৬
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) বাসায় সাদা পোষাকধারী আইন শৃঙ্খলাবাহিনী তল্লাসীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ।
এক বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ বলেন, দেশব্যাপী বিরোধী দলের নেতা কর্মীদের উপর নির্যাতন নীপিড়ন চালিয়ে যাচ্ছে অবৈধ আওয়ামী সরকার। আওয়ামী বাহিনী নির্যানত চালিয়ে অবৈধ ভাবে ক্ষমতা ধরে রাখতে চায়। নেতৃবৃন্দ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরীসহ সকল নেতা কর্মীদের বাসায় আইনশৃঙ্খলাবাহিনীর তল্লাসী ও পরিবারের সদস্যদের সাথে অসৌজন্য মূলক আচরন বন্ধ করুণ।
উল্লেখ্য: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) এর বাসায় রবিবার (৩১ জুলাই) বিকাল ৫টা থেকে প্রায় ৬ টা পর্যন্ত ১ ঘন্টা ব্যাপী ব্যাপক তল্লাসী চালিয়েছে সাদা পোষাকধারী এক দল আইনশৃঙ্খলা বাহিনী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D