চট্টগ্রামে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৭

চট্টগ্রামে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে সদর উপজেলার স্টেডিয়ামের পাশে রেদোয়ান ভবনে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।

মিরসরাই থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাত থেকে অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিট।

অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হওয়ার কথা প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

কাউন্টার টেরোরিজম ইউনিটের এডিসি আব্দুল মান্নান জানান, গুলশানে হামলায় যে গ্রেনেড ব্যবহার হয়েছিল, সে ধরনের হ্যান্ডমেড গ্রেনেড মিরসরাইয়ের একটি আস্তানায় পাওয়া গেছে। গ্রেনেডগুলো ওই আস্তানার ভেতরে ধ্বংস করা হবে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট