১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০১৬
যশোরে দুই শিবির নেতা জামিনে মুক্তি পাওয়ার পর জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তারের পর অস্বীকার করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।
Manual4 Ad Codeশনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল ইয়াছিন আরাফাত এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, ‘গত ২২শে জুলাই যশোর থেকে শিবির নেতা আব্দুল্লাহ ও ইসমাঈলকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার জামিনে মুক্তি পেয়ে বের হওয়ার সময় প্রকাশ্য দিবালোকে সবার সামনে জেলগেট থেকে পোষাকধারী পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়।’
Manual7 Ad Codeশিবির নেতৃবৃন্দ অভিযোগ করেন, এ ব্যাপারে সদর থানার পুলিশ কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করলে গ্রেপ্তারকৃতদের একবার এক থানায় আর একবার অন্য থানায় রেখেছে বলে জানায়। কিন্তু এখন শিবির নেতাদের গ্রেপ্তারের কথা অস্বীকার করছে পুলিশ।’‘আদালত থেকে জামিন পাওয়ার পরেও দুইজন মেধাবী ছাত্রকে গ্রেপ্তার ও অস্বীকার করা বেআইনি এবং অমানবিক। পুলিশের এরকম দায়িত্বহীন আচরণের ফলে তাদের পরিবার পরিজনদের সাথে আমরাও শঙ্কিত।’
অবিলম্বে দুই শিবির নেতার সন্ধান ও মুক্তির দাবি জানিয়ে বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘পুলিশ বা প্রশাসনের এই আচরণ কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। রবিবার তাদের ফাযিল পরীক্ষা শুরু হবে। অবিলম্বে তাদের খোঁজ ও মুক্তি দেওয়ার আহ্বান জানান।’
Manual4 Ad Codeবিবৃতিতে তারা বলেন, ‘নিরপরাধ শিবির নেতাদের কোনো ক্ষতি বা তাদের নিয়ে কোনো নাটক সহ্য করা হবেনা। গ্রেপ্তারকারী পুলিশ কর্মকর্তারা চিহ্নিত। তাদের সামান্যতম ক্ষতি হলে এর দায়ভার প্রশাসনকেই বহন করতে হবে।
Manual2 Ad Code

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D