১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৭
মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত পন্থীরা বিপুল জয় পেয়েছে। মোট ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী হয় বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের প্রার্থীরা।
অন্য দিকে সহসভাপতিসহ ৫টি পদে বিজয় অর্জন করে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থীরা। জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মোট ৪০৫ জন ভোটারের মধ্যে ৩৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিএনপি-জামায়াত থেকে নির্বাচিতরা হলেন- সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান ভুইয়া ফরিদ (১৯১ ভোট), সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেজবাউল হক মেজবা (১৯৮ ভোট), সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউনুছ আলী সিকদার (২১৮ ভোট), পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট বজলুর রহমান (১৯২ ভোট), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট আবুল খায়ের মুহাম্মদ আতাউর রহমান (১৮৭ ভোট), হিসাব নিরীক্ষক (অডিটর) অ্যাডভোকেট রেজাউল করিম রাজা (১৯৭ ভোট), কার্যকরী সদস্য অ্যাডভোকেট ফারুক মোল্লা (২০৩ ভোট), অ্যাডভোকেট আব্দুল করিম (১৮৫ ভোট), অ্যাডভোকেট শাহজাহান মিয়া (১৮৩ ভোট) এবং অ্যাডভোকেট জসিম উদ্দিন (১৭৮ ভোট)।
আওয়ামী সমর্থিত প্যানেল থেকে বিজয়ীরা হলেন- সহসভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন-১ (২১৪ ভোট), অর্থ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল হক আকবর (২০৬ ভোট), ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মীর আবু মো. আনিসুজ্জামান চৌধুরী মীরান (২০০ ভোট), হিসাব নিরীক্ষক (অডিটর) অ্যাডভোকেট বজলুর রহমান (২০০ ভোট) এবং কার্যকরী সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ (১৮৭ ভোট)।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D