২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৬
জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যত বাধাই আসুক, বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে। জঙ্গিবাদ দূরের কথা, বাংলাদেশে জঙ্গিবাদের ‘জ’ ও থাকবে না।’
Manual8 Ad Codeশনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে যুবলীগ ঢাকা মহানগর উত্তর আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এক সমাবেশে সৈয়দ আশরাফুল ইসলাম এসব কথা বলেন।
Manual6 Ad Codeতিনি বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হোক তা তারা চান না। দু-একটি ঘটনা ঘটেছে। ভবিষ্যতে হয়তো আরো দু’চারটা ঘটনা ঘটতে পারে। কিন্তু এতে বাংলাদেশ সম্পূর্ণ ভেঙে পড়েছে, এটা বলা সঠিক নয়।
সৈয়দ আশরাফ বলেন, যারা ভিতু তারাই গুপ্তহত্যা করে। তারা কাপুরুষ। এ কাপুরুষেরা কোনো যুদ্ধে জয়লাভ করতে পারবে না। তাই ভয়ের কোনো কারণ নেই।গুলশান হামলার কথা বলতে গিয়ে সৈয়দ আশরাফ প্রশ্ন রাখেন, ‘কয়েকজন বিদেশি হত্যা করলেই কি ইসলাম সারা বিশ্বে কায়েম হয়ে যাবে?
Manual4 Ad Code

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D