১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাড়িওয়ালার ছুরিকাঘাতে বাংলাদেশি রিয়েল এস্টেট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা জাকির খান (৪৪) নিহত হয়েছেন। তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঠানটিলা গ্রামের পাঠানবাড়ির মৃত এজাফত খানের ছেলে। জাকির খান নিউইয়র্কে পার্কচেস্টার রিয়েল এস্টেট কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন।
নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার সন্ধ্যে সাড়ে ছয়টার দিকে তাকে নিজ বাসায় ছুরিকাঘাত করা হয়।
নিহতের ঘনিষ্টজন সামছুদ্দোহা খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি যুক্তরাষ্ট্রে থাকা স্বজনদের বরাত দিয়ে বলেন, নিউইয়র্কের ব্রঙ্কসে যে বাড়িতে ভাড়া থাকতেন জাকির খানকে সেই বাড়িওয়ালাই ছুরিকাঘাত করেন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ব্রঙ্কস পুলিশের বরাত দিয়ে নিউইয়র্কের একটি সংবাদপত্র জানাচ্ছে, বাড়িওয়ালা-ভাড়াটিয়া দ্বদ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টায় ৯১১ এ কল পাওয়ার পর তারা ব্রঙ্কসের থ্রঙ্গস নেক সেকশনের বাড়িটিতে যায়। সেখানে তারা দেখতে পায় জাকির খানের শরীরে বেশ কয়েকটি ছুরিকাঘাত করা হয়েছে। দ্রুত তাকে জ্যাকোবি মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন।
৫১ বছর বয়সী ওই বাড়িওয়ালাকে পুলিশ এরই মধ্যে আটক করে কাস্টডিতে নিয়েছে বলেও খবরে জানানো হয়েছে।
নিহত জাকির খান ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রে অভিবাসন নেন তিনি। নিউইয়র্কে এসে পড়ালেখা শেষ করে রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত হন। তিনি ব্রঙ্কসে শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে কমিউনিটিতে পরিচিত লাভ করেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি।
জাকিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শত শত প্রবাসী বাংলাদেশি জ্যাকবি হাসপাতালে ভিড় করেন। কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
জাকিরের স্ত্রী ও তিন সন্তান রয়েছে।
ময়নাতদন্তের জন্য জাকিরের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। তাঁর মরদেহ বাংলাদেশে পাঠানো হবে, নাকি নিউইয়র্কে দাফন হবে—এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D