১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
স্বপ্ন ছিল বৈমানিক হওয়ার কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশি তরুণী শায়রা নূর লামিছার। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোতে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন লামিছা (২১)।
যুক্তরাষ্ট্রের লস আ্যঞ্জেলসে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা জানান, স্থানীয় সময় ১২ ফেব্রুয়ারি আড়াইটায় সান তিয়াগোর পাম ভ্যালি ক্লিভল্যান্ড ন্যাশনাল ফরেস্টে লামিছার প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়।
এক প্রশিক্ষক ও দুইজন প্রশিক্ষণার্থী নিয়ে সেসলা-১৭২৫ প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের কিছু সময় পরই বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত হওয়ার পর দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও লামিছাকে উদ্ধার করা হয় মৃত অবস্থায়।
লামিছার আত্মীয় শেখ পলাশ জানান, শায়রা নূর লামিছা বৈমানিক কোর্সে লেখাপড়া করতে ২০১৬ সালের মে মাসে স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্র যান। তিনি সান দিয়াগোতে আমেরিকান অ্যাভিয়েশন একাডেমি ফ্লাইট স্কুলে বৈমানিক প্রশিক্ষণ কোর্সে লেখাপড়া করছিলেন।
তার বাবা জাকির হোসেন পান্না বর্তমানে বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন। লামিছার বাবা ও মা সিনকি হোসেন ঢাকার উত্তরার ৩ নম্বর সেক্টরে বাস করেন।
বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে লামিছা বড়। ছোট ভাই জারিফ হোসেন (১৮) ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ‘এ’ লেভেল সম্পন্ন করেছেন।
পুলিশ জানিয়েছে, লামিছার মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D