২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৪
যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ওয়ারেন শহরে শুক্রবাব (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
নিহত আতিকুর রহমানের (১৯) গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুপাতলা গ্রামে। তার পিতার নাম ময়নুল ইসলাম।
জানা যায়, নিজের ঘরে হাতে অস্ত্র নিয়ে বাবা-মাসহ পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করছিল সে। তার উচ্ছৃঙ্খল আচরণে ঘাবড়ে যায় পরিবারটি। ভয় পেয়ে তার মা-বাবা ছোট বোনকে নিয়ে গ্যারেজে গাড়ীর ভেতর আশ্রয় নেন। অতীষ্ঠ ১৬ বছরের ছোট ভাইয়ের ফোনকল পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ যুবকটিকে সশস্ত্র অবস্থায় দেখতে পায় এবং তাকে অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করতে বলে। কিন্তু এতে সে কর্ণপাত করেনি। সে অস্ত্র হাতে নিয়ে ঘরের বাইরে আসার চেষ্টা করে।
তবে যুবকটি কেন এমন আচরণ করছিল, এমন প্রশ্নে অভিবাবকদের কোনো সদুত্তর মিলছে না।
পরিবারটি প্রায় ৫ বছর হলো ইমিগ্র্যান্ট হয়ে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য আসে।
এ ঘটনায় দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশি অধ্যুষিত মিশিগানে শোকের ছায়া নেমে এসেছে এবং কমিউনিটিতে চরম উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে।
উল্লেখ্য, গত ২৭ মার্চ নিউইয়র্কের ওজনপার্কে ১৯ বছরের যুবক উইন রোজারিও পুলিশের গুলিতে নিহত হয়। উভয় ঘটনা তদন্তাধীন আছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D