২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৪
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সৌদি প্রবাসী নাঈম (২৮) এবং ফল ব্যবসায়ী শরীফ (২১)। এ ছাড়া এসময় নিহত শরীফের বোন লিজা (২৩)সহ দু’জন সহযাত্রী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১২ এপ্রিল) রাতে পাকুন্দিয়া উপজেলার বরাটিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম উপজেলার পোড়া বাড়িয়া গ্রামের শহীদুল্লাহ্’র ছেলে এবং শরীফ একই উপজেলার পাইক লক্ষিয়া গ্রামের আবুল কালামের ছেলে। এদের মধ্যে সৌদি প্রবাসী নাঈম গত সপ্তাহে ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে তারা নিজ নিজ বাড়ি থেকে নাঈম এবং শরীফ তাদের সহযাত্রীদের নিয়ে মোটরসাইকেল চালিয়ে বিপরীত দিক থেকে আসছিলেন। পথে পাকুন্দিয়া পৌরসভার বরাটিয়া বাজার এলাকার ঈদগাহ মাঠ অতিক্রমের সময় মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাঈম এবং হাসপাতালে শরীফের মৃত্যু হয়। লিজাসহ অন্য দুই আহত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন, বরাটিয়া এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D