ঢাকার সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে ৫ জনের মৃত্যু

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৪

ঢাকার সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে ৫ জনের মৃত্যু

ঢাকার সদরঘাটে বাঁধা একটি লঞ্চের রশি ছিঁড়ে পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে একটি শিশু ও এক নারী রয়েছেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- পিরোজপুরের মোটবাড়িয়ার বিল্লাল হোসেন (২৫) তার স্ত্রী মুক্তা (২৬) ও তার শিশু মেয়ে সাইমা (৩), রবিউলের বাড়ি ঠাকুরগাঁও সদরের নিশ্চিতপুরের রবিউল (১৯), পটুয়াখালী সদর মো. রিপন হাওলাদার (৩৮)।

নৌ পুলিশের পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আশিক সাঈদ গণমাধ্যমকে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুর্ঘটনা সম্পর্কে ফায়ার সার্ভিস জানায়, সদরঘাটের ১১ নম্বর পন্টুনে এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১ নামের দুটি লঞ্চ রশি দিয়ে বাঁধা ছিল। বেলা তিনটার কিছুক্ষণ আগে এ দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ পন্টুনে ঢোকানোর সময় এমভি তাশরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে গেলে লঞ্চে ওঠার সময় পাঁচজন যাত্রী গুরুতর আহত হন।

পুলিশ সুপার আশিক সাঈদ জানান, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে এই মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট