২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৪
দেশের ৮টি জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে থেকে বিকেল পর্যন্ত এসব দূর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ : মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার সদর, ত্রিশাল ও তারাকান্দা উপজেলা এলাকায় এ তিনটি দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় একই পরিবারের তিনজনসহ আটজন নিহত হয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের ল্যাংড়াবাজার এলাকায় টাঙ্গাইলগামী বাসের পেছনে একটি মাহেন্দ্র গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই মাহেন্দ্রের যাত্রী একই পরিবারের তিনজন মারা যান। এই ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
নিহতরা হলেন, লুৎফর রহমান (৩০) তার স্ত্রী শাহনাজ (২৫) ছেলে মাহিত (২)। ঘটনাস্থলে শিশু মাহিত এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার বাবা-মা দুইজন মারা যান। লুৎফর-শাহনাজ দম্পতির আরেক সন্তান মোজাহিদ (৬) আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে দুপুরে ত্রিশালের বালিপাড়া রোডে বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এছাড়া তারাকান্দা উপজেলার ধোবাউড়া সড়কে দুর্ঘটনায় একজন মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
কুড়িগ্রাম : মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহসড়কে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও একজন।
নিহতের নাম আব্দুর রহিম (২৮) এবং আহতের নাম আব্দুর রহমান (৩২)। তারা সম্পর্কে আপন ভাই। নিহতরা জেলার ফুলবাড়ি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের সুজনেরকুটি গ্রামের মৃত মনছার আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহুল আমিন।
টাঙ্গাইল : মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের মধুপুরে পিকআপভ্যান ও সিএনজির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
নিহতের নাম ছাহেরা (৩৫)। তিনি উপজেলার কাইত কাই গ্রামের মুদি ব্যবসায়ী শাহজাহানের স্ত্রী। আহতের নাম সোয়াইব (৬)। তারা সম্পর্কে মা-ছেলে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
দিনাজপুর : মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ২ টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের মির্জাপুর নামকস্থানে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবুল হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আতিয়ার রহমান নামে আরও একজন আহত হয়েছেন। নিহত বাবুল হোসেন পার্শ্ববর্তী হাকিমপুর উপজেলার চেংগ্রাম গ্রামের মৃত রইচ আলীর ছেলে। আহত আতিয়ার একই উপজেলার নয়ানগর গ্রামের মৃত আব্বাস উদ্দিনের ছেলে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়াও চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় ২ জন ও মুন্সিগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায়ও ৩ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D