৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০২৪
রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় বুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা হলেন নাহিয়ান আমিন ও লামিশা ইসলাম।
শুক্রবার (১ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ সূত্রে এ তথ্য জানা গেছে।
নাহিয়ান আমিন বিশ্ববিদ্যালয়টির ইইই বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী। আর লামিশা ইসলাম একই ব্যাচের মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী। নাহিয়ানের বাড়ি বরিশালে বলে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায় বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়। এর ১৩টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। ভবনটি আটকা পড়া অনেককে তারা নামিয়ে আনেন। কিন্তু ছয় তলা ভবনে আটকে পড়া বেশিরভাগ লোকজন মারা যান। তাদের মধ্যে বুয়েটের এই দুই শিক্ষার্থীও ছিলেন।
এই ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত পাওয়া তথ্যে ৪৫ জনের মৃত্যুর খবর জানা যায়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D